বিপিএলের ফাইনালের টিকেট যেন ‘সোনার হরিণ’

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

দিন পার হলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ বললে অত্যুক্তি হয় না। এমন এক

2024-02-29T13:26:10+00:00
2024-02-29T13:26:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিপিএলের ফাইনালের টিকেট যেন ‘সোনার হরিণ’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১:২৬ পিএম   (ভিজিট : ২৮৪)
X

দিন পার হলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ বললে অত্যুক্তি হয় না। এমন এক ম্যাচ ঘিরে উত্তেজনাও চরমে। 

শুক্রবারের ফাইনালে মুখোমুখি হবে বিপিএলের সবচেয়ে জনপ্রিয় দুই দল ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারকা উপস্থিতি দুই দলেই প্রায় সমানে সমান। জমজমাট এক ফাইনালের প্রত্যাশায় বুঁদ হয়ে আছে দেশের ক্রিকেটাঙ্গন।

কিন্তু এমন এক ম্যাচের আগেরদিন দুপুরেও হদিশ নেই টিকিটের। সকাল থেকে টিকিটের অপেক্ষায় লাইন দিয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। তবে, বেলা গড়িয়ে এলেও এখন পর্যন্ত টিকিট বিক্রির নির্দিষ্ট পয়েন্ট থেকে কোনো প্রকার ঘোষণাই আসেনি। অপেক্ষার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ সমর্থকরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। দুপুরের কাঠফাটা রোদে জড়ো হয়ে অনেকেই স্লোগান দিচ্ছেন বিসিবি এবং টিকিট বিক্রির প্রক্রিয়ার ওপর। অনেকেই আবার অনলাইনে টিকিট কেটেও অপেক্ষা করছেন প্রিন্ট কপির জন্য। এর আগে কোয়ালিফায়ারে অনলাইনে টিকিট কেটেও মাঠে ঢুকতে না পারার অভিযোগ করেছিলেন কেউ কেউ। 

সময় যতই পার হচ্ছে মিরপুরগামী ক্রিকেট ভক্তদের ভিড় ততই বেড়ে চলেছে। সমর্থকদের চাপে সড়কে স্বাভাবিক যান চলাচলেও দেখে দিয়েছে বিঘ্নতা। বিপাকে পড়েছেন স্টেডিয়াম সংলগ্ন বিপনী বিতানের স্বাভাবিক কার্যক্রম। 

এদিকে বিসিবির ওয়েবসাইটে টিকিট কাটতে গেলেও দেখা গিয়েছে সেখানে টিকিট ক্রয়ের সুযোগ নেই। ফাইনালের একদিন আগেও সেখানে ঝুলছে ‘No upcoming matches. Tickets are currently unavailable.’ 

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে বিপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচ। প্রথম শিরোপার সন্ধানে থাকা ফরচুন বরিশালের মুখোমুখি হবে আসরের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy