বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতে বিএসপি চেয়ারম্যানের শোক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর বেইলি রোডের একটি ভবনে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা

2024-03-01T21:00:19+00:00
2024-03-01T21:00:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতে বিএসপি চেয়ারম্যানের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৯:০০ পিএম   (ভিজিট : ৫৮৬)
X

রাজধানীর বেইলি রোডের একটি ভবনে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান, মাইজভান্ডার মইনিয়া পাক দরবার শরীফের গদীনশীন ডা. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আল হাসানী ওয়াল হুসাইনী (ম.জি.আ.)।

শুক্রবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি হতাহতের ঘটনায় গভীর শোক জ্ঞাপনের পাশাপাশি নিহতদের আত্নার মাগফিরাত কামনা করেন। 

তিনি বলেন, অগ্নি দুর্ঘটনা হ্রাসে সকল প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ নজর দিতে হবে। নয়তো কিছু দিন পরপর এভাবেই আমরা হারাবো আমাদের প্রিয়জনদের।  ডা. সাইয়্যিদ সাইফুদ্দীন বলেন, প্রয়োজনে ফায়ার সার্ভিসকে আরো গতিশীল করতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এ সময় তিনি প্রতিনিয়ত সরকারি উদ্যোগে গণমাধ্যমে অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শনের আহ্বান জানান।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy