আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বের ১১৭টি দূষিত শহরের মধ্যে শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার)

2024-03-03T11:33:26+00:00
2024-03-03T11:33:26+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ১১:৩৩ এএম   (ভিজিট : ১৫১)
X

বিশ্বের ১১৭টি দূষিত শহরের মধ্যে শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে রবিবার সকাল ৮টা ৫০ মিনিটে ২০৫ স্কোরে শীর্ষে উঠে আসে ঢাকার নাম।

এ সময় ওই তালিকায় ১৬৩ স্কোরে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারতের কলকাতা। এ ছাড়া ১৬২ স্কোরে তৃতীয় স্থানে ভিয়েতনামের হেনয়, মিয়ানমারের ইয়াংগুন ১৬০ স্কোর নিয়ে চতুর্থ এবং ১৫৮ স্কোরে পঞ্চম স্থানে উঠে আসে পোল্যান্ডের ক্রাকউ শহর।
 
আইকিউএয়ার জানায়, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy