রয়টার্সের প্রতিবেদনে বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প দুর্ঘটনা

বুলেটিন ডেস্ক

জাতীয়

রাজধানীর বেইলি রোডের ছয়তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে সম্প্রতি। এতে প্রাণ হারিয়েছেন ৪৬ জন। আরও অনেকে গুরুতর

2024-03-04T19:37:41+00:00
2024-03-04T19:37:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রয়টার্সের প্রতিবেদনে বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প দুর্ঘটনা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৭:৩৭ পিএম   (ভিজিট : ১৫৭)
X

রাজধানীর বেইলি রোডের ছয়তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে সম্প্রতি। এতে প্রাণ হারিয়েছেন ৪৬ জন। আরও অনেকে গুরুতর আহত হয়েছেন।

দেশের শিল্প ও বাণিজ্যিক ভবনগুলোতে এমন অগ্নিকাণ্ড বা অন্যান্য দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। এতে প্রতিবারই অনেকে প্রাণ হারান। ভবন বা কারখানাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অবহেলাকে দায়ী করা হয় বেশিরভাগ সময়।

দেশে সম্প্রতি ঘটে যাওয়া প্রধান কয়েকটি দুর্ঘটনা

জুন ২০২২: দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর চট্টগ্রামের কাছে একটি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৪০ জনের বেশি লোক নিহত ও ২০০ জন আহত হয়। ফায়ার সার্ভিসের মতে, হাইড্রোজেন পারক্সাইডের কারণে আগুন এত মারাত্মক আকার ধারণ করেছে। এরকম দাহ্য পদার্থ থাকা সত্বেও নিরাপত্তাবিধি অনুসরণ করা হয়নি।

জুলাই ২০২১: ঢাকার বাইরে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছিল। ঘটনায় কর্মকর্তারা বলেছিলেন, অনুমোদন না নিয়ে কারখানাটি নির্মিত হয়েছিল। এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থারও অভাব ছিল।

নভেম্বর ২০২১: বৈশ্বিক রপ্তানিকারক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল।

ফেব্রুয়ারি ২০১৯: পুরান ঢাকার একটি ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। ভবনটির নিচের দুই তলায় দোকান ও প্লাস্টিকের গুদাম এবং ওপরে তিন তলা আবাসিক ছিল। ঘটনার জন্য বেআইনিভাবে সংরক্ষণ করা দাহ্য রাসায়নিককে দায়ী করেছেন কর্মকর্তারা।

সেপ্টেম্বর ২০১৬: ঢাকায় একটি খাদ্য ও সিগারেট প্যাকেজিং প্ল্যান্টে আগুনে কমপক্ষে ৩৩ জন নিহত হয়। কর্মকর্তারা বলেছেন সম্ভবত দুর্ঘটনাটি সম্ভবত গ্যাস লাইন লিক ও বয়লার বিস্ফোরণের কারণে ঘটেছিল।

আগস্ট ২০১৬: চট্টগ্রামে একটি সার কারখানায় লিক হওয়া গ্যাসে ১০০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন।

এপ্রিল ২০১৩: দেশের সবচেয়ে মারাত্মক শিল্প দুর্ঘটনায় কমপক্ষে ১ হাজার ১৩৬ জন মারা যায়। আহত হয় শতাধিক। আট তলা ভবনটিতে অন্তত পাঁচটি পোশাক কারখানা ছিল।

নভেম্বর ২০১২: বৈশ্বিক রপ্তানিকারক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy