ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলার মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (৫ মার্চ) ভারতকে হারিয়ে ফাইনালে পা দিয়েছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে ভারতকে ৩-১

2024-03-05T17:34:42+00:00
2024-03-05T17:34:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ
ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলার মেয়েরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৮১)
X

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (৫ মার্চ) ভারতকে হারিয়ে ফাইনালে পা দিয়েছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে ভারতকে ৩-১ গোলে হারায় লাল সবুজের নারীরা।

অনূর্ধ্ব-১৬ নারী সাফ অভিযানে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। সুরভীর জোড়া গোলে নেপালকে হারিয়ে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল জয়িতারা। এবার দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের নারী দল। নেপাল ও ভারতের মধ্যকার জয়ী দল ১০ মার্চ বাংলাদেশের সঙ্গী হবে ফাইনালে। আর ড্র হলে অন্য হিসাব হবে।

ম্যাচের প্রথমার্ধে আলফি আক্তারের গোলে ভারতের বিপক্ষে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে অবশ্য একের পর এক আক্রমণে বাংলাদেশকে কোণঠাসা করে ফেলে ভারত। এর সুবাদে ম্যাচের ৫৪ মিনিটে গোলও পেয়ে যায় ভারত। ডি-বক্সের ডান প্রান্তের কোণা থেকে ভারতের ফরোয়ার্ড আনুষ্কা কুমারীর শট বাংলাদেশের জালে জড়ায়।

ম্যাচে সমতা আনার পর ভারত লিড নেয়ার চেষ্টা করে। তবে ম্যাচের ৮০ মিনিটে প্রীতি ভারতীয় দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে দুরন্ত গতিতে বক্সে ঢুকে অসাধারণভাবে এক গোল করেন। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাস জটলার মধ্যে আরেকটি গোল করলে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

গত মাসে সাফের অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ও ভারত ম্যাচে অনেক নাটকীয়তা হয়েছিল। নির্ধারিত সময় ১-১ হওয়ার পর সরাসরি টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে দুই দলই ১১টি সমান গোল করেন। এরপর আকস্মিকভাবে লঙ্কান ম্যাচ কমিশনার টস করেন। এতে বাংলাদেশ হারলে আপত্তি করে। পরবর্তীতে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষনা করে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy