দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এবারও বোলিং নিয়েছে তারা। সিলেট

2024-03-06T17:41:50+00:00
2024-03-06T17:41:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৫:৪১ পিএম   (ভিজিট : ১৮৯)
X

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এবারও বোলিং নিয়েছে তারা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

আজকের ম্যাচটি স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর। তিন ম্যাচের সিরিজে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। তারা ম্যাচ হারলেই সিরিজ জিতে নেবে লঙ্কানরা। স্বাগতিকরা আজও প্রথম ম্যাচের একাদশ নিয়ে নেমেছে। বিপরীতে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। স্পিনার আকিলা ধনাঞ্জয়ার জায়গায় নেওয়া হয়েছে পেসার দিলশান মাদুশঙ্কাকে।

আগের ম্যাচে অধিনায়ক শান্তসহ লিটন দাস, সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়রা দলকে হতাশ করেছিলেন। সিরিজ বাঁচানোর ম্যাচে নিশ্চয়ই তাদের কাছ থেকে ভাল ব্যাটিং প্রত্যাশা করবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। একইসঙ্গে বোলিং বিভাগের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানদেরও সমানভাবে ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ স্কোয়াড
সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা স্কোয়াড
আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মাহিশ ঠিকশানা, আকিলা ধনঞ্জয়া, বিনুরা ফার্নান্ডো, মাথিশা পাথিরানা। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy