সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৭৫ রান

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে সিরিজ হারানোর লক্ষ্যে শুরুতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। এমন সিদ্ধান্ত কতটা সঠিক, সেটি জানতে বাংলাদেশের

2024-03-09T16:46:05+00:00
2024-03-09T16:58:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৭৫ রান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৪:৪৬ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৪ ৪:৫৮ পিএম  (ভিজিট : ১৭৬)
X

প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে সিরিজ হারানোর লক্ষ্যে শুরুতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। এমন সিদ্ধান্ত কতটা সঠিক, সেটি জানতে বাংলাদেশের ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও প্রথম ইনিংসের মাঝে অনিয়ন্ত্রিত বোলিংকে কাজে লাগিয়ে টাইগারদের বিপক্ষে লঙ্কানদের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন কুশল মেন্ডিস। যার ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে সফরকারীরা ৭ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসভাগ্য সহায় ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। আগের দুই ম্যাচের মতো এবারও তিনি প্রথমে ফিল্ডিং বেছে নেন।

















বাংলাদেশ শুরু করে বেশ নিয়ন্ত্রিত বোলিংয়ে। দলীয় ১৮ রানের মাথায় ধনঞ্জয়া ডি সিলভাকে (১২ বলে ৮) ফেরান তাসকিন আহমেদ। ১২ বলে ১২ করে কামিন্দু মেন্ডিস হন রিশাদ হোসেনের শিকার।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৩ বলে ১৫) কিংবা চারিথ আসালাঙ্কার (৫ বলে ৩) মতো ব্যাটারদেরও মারমুখী হতে দেয়নি টাইগাররা। তবে একাই বলতে গেলে লড়াই চালিয়ে যান কুশল মেন্ডিস।

৫৫ বলে ৬টি করে চার-ছক্কায় ৬৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দেন কুশল। শেষ পর্যন্ত তাকে থামান তাসকিন আহমেদ। তবে ততক্ষণে ১৭তম ওভারে লঙ্কানদের সংগ্রহ ১৪০ হয়ে গেছে। শেষদিকে অ্যাঞ্জেলো ম্যাথিউস ৭ বলে ১০ আর দাসুন শানাকার ৯ বলে ১৯ রানে চ্যালেঞ্জিং পুঁজি পায় শ্রীলঙ্কা।

তাসকিন আহমেদ ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন দুটি উইকেট। রিশাদের ২ উইকেট শিকার ৩৫ রানে। শরিফুল ৪ ওভারে ২৮ রান খরচায় একটি উইকেট পান। মোস্তাফিজুর রহমানও একটি উইকেট নেন। তবে তিনিই ছিলেন দলের সবচেয়ে খরুচে বোলার, চার ওভারে দেন ৪৭।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy