ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ হার

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সিরিজ জিততে হলে করতে হতো ১৭৫ রান। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ ১৭০ রান পাড়ি দিয়েছিলো ১১ বল হাতে রেখে।

2024-03-09T18:42:32+00:00
2024-03-09T18:42:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ হার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৬:৪২ পিএম   (ভিজিট : ২১৮)
X

সিরিজ জিততে হলে করতে হতো ১৭৫ রান। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ ১৭০ রান পাড়ি দিয়েছিলো ১১ বল হাতে রেখে। আজ না হয় ৫ রান বেশি; কিন্তু ১৭৫ রান তাড়া করতে নেমে ৪র্থ ওভারেই বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হলো ১৯.৪ ওভারে ১৪৬ রানে। হার মানতে হলো ২৮ রানের ব্যবধানে।

টাইগারদের স্বপ্ন শেষ করে দেন নুয়ান থুসারা। ১৯ বছর বয়সী এই লঙ্কান পেসারের বোলিং স্টাইল পুরোপুরি লাসিথ মালিঙ্গার মতো। ওভারের প্রতিটি বলই ইয়র্কার লেন্থের দেয়ার চেষ্টা করেন।

তার ইয়র্কার লেন্থের বলই ভালোভাবে পড়তে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ৪র্থ ওভারে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট তুলে নিলেন পরপর তিন বলে। দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন তিনি।

বাংলাদেশ যাদের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিলো, ৪র্থ ওভারে পরপর তিন বলে তাদের উইকেট হারানোর পর সেই স্বপ্ন শেষ হয়ে যায়। নুয়ান থুসারা শেষ পর্যন্ত ২০ রান দিয়ে নিলেন ৫ উইকেট। বাংলাদেশের কোমর যেভাবে তিনি ভেঙে দিয়েছিলেন, সেখান থেকে আর বের হতে পারেনি টাইগার ব্যাটাররা।

বরং, শঙ্কা ছিল টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৭০ রানের স্কোর পার হতে পারে কি না, তা নিয়েও। যদিও শেষ মুহূর্তে রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ ঝোড়ো ব্যাটিং করেছিলেন। রিশাদ ২৬ বলে করেছিলেন হাফ সেঞ্চুরি। কিন্তু তার এই হাফ সেঞ্চুরি কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে শুধু। পরাজয় ঠেকাতে পারেনি।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy