মেট্রোরেলে ইফতার নিয়ে যাত্রীদের প্রতি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকার পরিবহন ব্যবস্থাপনায় জনপ্রিয় নাম মেট্রোরেল। পবিত্র রমজান মাসে যাত্রীদের সুবিধায় মেট্রো চলাচলে নতুন সূচি প্রকাশ করেছে

2024-03-10T18:30:14+00:00
2024-03-10T18:30:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেট্রোরেলে ইফতার নিয়ে যাত্রীদের প্রতি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ৬:৩০ পিএম   (ভিজিট : ১৯৩)
X

রাজধানী ঢাকার পরিবহন ব্যবস্থাপনায় জনপ্রিয় নাম মেট্রোরেল। পবিত্র রমজান মাসে যাত্রীদের সুবিধায় মেট্রো চলাচলে নতুন সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ইফতারের বিষয়েও যাত্রীদের প্রতি নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের নির্দেশনা মতে, ইফাতারের সময় ট্রেনে ও স্টেশন প্লাজায় পানি পান করা যাবে। তবে অন্য কোনো খাবার বহন করা যাবে না।

রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা জানান ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
 
তিনি বলেন, ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। তবে কোনো অবস্থাতেই কনকোর্স প্লাজা, প্লাটফর্ম ও মেট্রোরেলের ভেতরে খাবার গ্রহণ করা যাবে না।

এদিকে ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম রমজান থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল। রমজানে স্বাভাবিক নিয়মে সকাল থেকে মেট্রো চলাচল শুরু হবে। তবে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন। আর ১৬ রমজান থেকে মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। সেই সময় আরও ১০টি মেট্রো ট্রেন চলাচল করবে। এতে সেই সময় দিনে মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। এ সময় যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন। 
 
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy