সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার (১১ মার্চ) জাতীয় চাঁদ দেখা

2024-03-11T11:10:54+00:00
2024-03-11T14:28:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১১:১০ এএম  আপডেট: ১১.০৩.২০২৪ ২:২৮ পিএম  (ভিজিট : ২০৫)
X

পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার (১১ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রীর সভাপতিত্বে‌ আজ বাদ মাগবির রমজান মাসের শুরুর তারিখ ঠিক করতে বৈঠকে বসছেন। বৈঠকে জাতীয় জাতীয় চাঁদ দেখার কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (১২ মার্চ) থেকে মুসলমানরা রোজা শুরু হবে। এদিন থেকে রমজান মাস শুরু হবে। অর্থাৎ আজ চাঁদ দেখা গেলে সন্ধ্যায় তারাবি পড়বেন ধর্মপ্রাণ মুসলমান ‌‌রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

তবে সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে রমজান মাস গণনা শুরু হবে আগামী বুধবার (১৩ মার্চ) থেকে। এক্ষেত্রে মঙ্গলবার এশার নামাজের পর তারাবির নামাজের মধ্য দিয়ে রোজার মাস শুরু করবেন।

বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপন করা হয়। গতকাল সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে শুরু হয়েছে রোজা। আর তাই বাংলাদেশে মঙ্গলবার (১২ মার্চ) রোজা শুরুর সম্ভাবনাই বেশি।







Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy