প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মরদেহে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের মরদেহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে শ্রদ্ধা নিবেদন

2024-03-11T15:41:37+00:00
2024-03-11T15:41:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মরদেহে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৩:৪১ পিএম   (ভিজিট : ১৫৩)
X

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের মরদেহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রয়াত ইহসানুল করিমের মরদেহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে প্রয়াত ইহসানুল করিমের জানাজা ও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত থাকতে পারেন নি।

পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষে প্রয়াত ইহসানুল করিমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং মো. মজিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy