একদিন আগে শ্রীলঙ্কার ওয়ানডে দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ-শ্রীলঙ্কা চট্টগ্রামে গিয়ে অনুশীলনও শুরু করেছে। আগামীকাল (বুধবার) থেকে দু’দল মুখোমুখি হবে

2024-03-12T16:24:45+00:00
2024-03-12T16:52:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
একদিন আগে শ্রীলঙ্কার ওয়ানডে দল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৪:২৪ পিএম  আপডেট: ১২.০৩.২০২৪ ৪:৫২ পিএম  (ভিজিট : ১৯১)
X

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ-শ্রীলঙ্কা চট্টগ্রামে গিয়ে অনুশীলনও শুরু করেছে। আগামীকাল (বুধবার) থেকে দু’দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

অথচ তার আগেরদিন পর্যন্ত যেন দল দিতে ভুলে গিয়েছিল শ্রীলঙ্কা। অবশেষে ‍ওয়ানডে সিরিজের জন্য তারা ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। কুশল মেন্ডিসকে অধিনায়ক করা হয়েছে ৫০ ওভারের এই সিরিজে।

চোট কাটিয়ে এই স্কোয়াডে ফিরেছেন পাথুম নিশাঙ্কা, দলে রয়েছেন অলরাউন্ডার চামিকা করুণারত্নও। এর আগে ২০ ওভারের সিরিজ শেষে দেশে ফিরে যান দাসুন শানাকা, নুয়ান তুশারা ও মাথিশা পাথিরানারা। তখনই বোঝা গিয়েছিল তারা ওয়ানডে দলে থাকছেন না। এবার চূড়ান্ত দলেও সেটাই দেখা গেল।

শ্রীলঙ্কা প্রাথমিক ওয়ানডে স্কোয়াড
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, আকিলা ধনাঞ্জয়া, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, জানিথ লিয়ানাগে, সাহান আরাচিগে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy