শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

টি-টোয়েন্টি হারের প্রতিশোধ নিতে ওয়ানডে সিরিজ জেতার বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমনকি শ্রীলঙ্কার টাইমড আউট উদযাপনের জবাব দিতেও

2024-03-13T14:09:00+00:00
2024-03-13T14:17:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ২:০৯ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৪ ২:১৭ পিএম  (ভিজিট : ১৭০)
X

টি-টোয়েন্টি হারের প্রতিশোধ নিতে ওয়ানডে সিরিজ জেতার বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমনকি শ্রীলঙ্কার টাইমড আউট উদযাপনের জবাব দিতেও এই সিরিজ টাইগারদের সামনে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়েই তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় মূল ম্যাচের ৩০ মিনিট আগে মাঠে নামেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। সেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
 
ম্যাচটিতে ৫ জন বোলার নিয়ে খেলছে লঙ্কানরা। বাংলাদেশও ৫ জন বোলার নিয়ে নেমেছে। যেখানে ২ জন স্পিনার ও ৩ জন পেসার খেলছেন। 

টস শেষে অধিনায়ক কুশল বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। পরে বল করে প্রতিপক্ষের ওপরে চাপ তৈরি করতে পারব। আমরা মনে করি, এই উইকেটে ২৮০ এর ওপরে রান করা সম্ভব। আমাদের ওপেনার এবং মিডল অর্ডার প্রথম ২০ ওভারে ভালো করতে পারলে আমরা সে লক্ষ্যে পৌঁছাতে পারব।’





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy