গণতন্ত্রের ভাষা বোঝে না বিএনপি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি খাইখাই স্বভাবের

2024-03-18T14:48:31+00:00
2024-03-18T14:48:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণতন্ত্রের ভাষা বোঝে না বিএনপি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ২:৪৮ পিএম   (ভিজিট : ১৯৮)
X

বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি খাইখাই স্বভাবের বলেও মনে করেন তিনি।

সোমবার (১৮ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় আলোচনা সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, এ বছর কোনো ইফতার পার্টি করছি না আমরা, বরং মানুষকে ইফতার করাচ্ছেন আমাদের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা। আমাদের দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে আছেন। কারণ আওয়ামী লীগ দিতে জানে। অথচ বিএনপি ইফতার না করিয়ে ইফতার পার্টি করে বেড়াচ্ছে। ইফতার পার্টিতে গিয়ে আল্লাহ্ রসূলের নাম নেয় আর আওয়ামী লীগের গীবত গায়। বিএনপি মানে খাইখাই, আর আওয়ামী লীগ মানেই দেই-দেই।
 
‘এজন্য মানুষ বার বার আওয়ামী লীগকেই ভোট দেয়। কারণ আমরা মানুষের সঙ্গে সব সময় থাকি। কিন্তু বিএনপির লক্ষ্য, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা! আমাদের অপরাধ কি দেশটাকে এগিয়ে নেয়া? আসলে গণতন্ত্রের ভাষাই তো বোঝে না বিএনপি!’, যোগ করেন শেখ হাসিনা।
 
তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়। কিন্তু বিএনপি ভুলে গেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে তারা কত আসন পেয়েছিল।

শেখ হাসিনা আরও বলেন, দেশটা এগিয়ে যাচ্ছে এটা সহ্য করতে পারে না বিএনপি। দেশটাকে আবার পিছিয়ে দেয়ার জন্য তারা লাফালাফি করছে





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy