বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের জন্য অ্যাপস দেওয়া হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

জাতীয়

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, “বাজার নিয়ন্ত্রণে উৎপাদক থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য অ্যাপস দেওয়া হচ্ছে।

2024-03-19T18:08:06+00:00
2024-03-19T18:08:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের জন্য অ্যাপস দেওয়া হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৬:০৮ পিএম   (ভিজিট : ২২১)
X

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, “বাজার নিয়ন্ত্রণে উৎপাদক থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য অ্যাপস দেওয়া হচ্ছে। কোন মধ্যস্বত্বা ভোগী রাখা হবে না, যেন সাধারণ ক্রেতারা হয়রানি না হয়।”

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার মনিটরিংয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, “আমরা সারা দেশে যে মূল্য নির্ধারণ করে দিয়েছি, সে অনুযায়ী বাজারের ব্যবসায়ীরা বিক্রি করছে। কয়েক জায়গায় কম মূলেও বিক্রি করা হচ্ছে। চিনি ১৪৫ টাকার জায়গায় ১৩৮ টাকাও বিক্রি করছে। তেলও আমরা ১৬৩ টাকা নির্ধারণ করে দিয়েছি। কিন্তু খুচরায় ১৫৮ টাকায় বিক্রি করছে।”

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “রমজান উপলক্ষে সবকিছুর ঘাটতি থাকার কথা থাকলেও, বর্তমানে কোনো ঘাটতি নেই। রমজানে বাজারে পর্যাপ্ত পরিমাণে পণ্যের সরবরাহ রয়েছে। লেবুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সব কিছুই বাজারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে।”

আহসানুল ইসলাম টিটু আরও বলেন, “লোকাল প্রশাসক যথাযথভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমাদের কাজ হলো, সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ নিশ্চিত করা।”

এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কয়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy