ভক্তদের 'কিং' বলতে মানা করলেন কোহলি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বর্তমান সময়ে অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। তার খেলায় মুগ্ধ হয়ে ভক্তরা তাকে 'কিং কোহলি' নামে ডাকেন। তবে

2024-03-20T12:48:44+00:00
2024-03-20T12:48:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভক্তদের 'কিং' বলতে মানা করলেন কোহলি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১২:৪৮ পিএম   (ভিজিট : ১৬২)
X

বর্তমান সময়ে অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। তার খেলায় মুগ্ধ হয়ে ভক্তরা তাকে 'কিং কোহলি' নামে ডাকেন। তবে ভক্তদের এই নামে ডাকতে মানা করলেন কোহলি নিজেই।

মঙ্গলবার (১৯ মার্চ) এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে জার্সি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সেখান অনুষ্ঠানের পরিচালক কোহলিকে প্রশ্ন করেন, ভক্তরা কিং বলায় আপনার অনুভূতিটা কী?

জবাবে কোহলি বলেন, ‘আমাকে কথা বলতে দিন। আজ রাতেই আমাদের চেন্নাই যেতে হবে। আমাদের চাটার্ড ফ্লাইট আছে। সুতরাং আমাদের সময় বেশি নেই। প্রথমত, আমাকে ওই নামে (কিং) ডাকা বন্ধ করতে হবে। আমি ফাফকে (ডু প্লেসি) বলেছি, প্রতি বছর যখন তুমি আমাকে ওই নামে ডাকো, আমি খুবই ব্রিবতবোধ করি। আমাকে শুধু বিরাট ডাকবে।’

সেই অনুষ্ঠানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নারী দলকে সংবর্ধনা দেয়া হয়। সদ্য শেষ হওয়া নারীদের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এদিকে এর আগেও ক্রিকেটারদের খেলায় মুগ্ধ হয়ে নানা নাম দিয়েছিলো ভক্তরা। ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ভক্তরা ‘গড অব ক্রিকেট’ বলে ডাকত। যার অর্থ ক্রিকেটের স্রষ্টা।

আগামী ২২ মার্চ পর্দা উঠছে আইপিএলের। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে চেন্নাই ও বেঙ্গালুরু।     







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy