তামিম-মিরাজের ভাইরাল ফোনালাপ আসলে ‘নগদের বিজ্ঞাপন’

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের ফোনালাপ ফাঁস নিয়ে হঠাৎ হইচই দেশের ক্রিকেটাঙ্গনে। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও

2024-03-20T19:22:20+00:00
2024-03-20T19:22:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তামিম-মিরাজের ভাইরাল ফোনালাপ আসলে ‘নগদের বিজ্ঞাপন’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৭:২২ পিএম   (ভিজিট : ৩৫৬)
X

বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের ফোনালাপ ফাঁস নিয়ে হঠাৎ হইচই দেশের ক্রিকেটাঙ্গনে। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কলরেকর্ডটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ওই ফোনালাপের নেপথ্য ঘটনা কী তা অবশেষে খোলাসা করলেন তামিম ইকবাল। 

মূলত মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠান নগদ-এর প্রচারকে কেন্দ্র করেই মিরাজের সঙ্গে তামিমের ফোনালাপ ফাঁসের ঘটনার মঞ্চায়ন।

আজ (বুধবার) সন্ধ্যা ৭টায় কথামতো লাইভে আসেন তামিম। এ সময় আরও যুক্ত ছিলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সর্বশেষে যুক্ত হন মাহমুদউল্লাহ রিয়াদও। 









লাইভে তামিম জানান, ঈদ উপলক্ষ্যে নগদের একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। যেখানে ২৪ জন গ্রাহককে জমি উপহার দেওয়া হবে। সেই ক্যাম্পেইনে জয়ের জন্য দুইজন বা তিনজন করে দল গঠন করে লেনদেন করতে হবে। যেই দলেই মুশফিককে রেখেছিলেন তামিম। তবে মুশফিক বের হয়ে গেছেন। 

মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই তাদের ফোনালাপ। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy