অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলো না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোলিংয়ের পর ব্যাট হাতেও শুরুটা ভালোই

2024-03-21T15:50:20+00:00
2024-03-21T16:08:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলো না বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৩:৫০ পিএম  আপডেট: ২১.০৩.২০২৪ ৪:০৮ পিএম  (ভিজিট : ২১১)
X

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোলিংয়ের পর ব্যাট হাতেও শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে ব্যাটারদের ব্যর্থতায় বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। টাইগ্রেসদের ১১৮ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অজি মেয়েরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অজি মেয়েদের ব্যাটিংয়ে পাঠান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজি মেয়েদের। বাংলাদেশি বোলারদের তোপের মুখে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।

অ্যানাবেল সাদারল্যান্ড ও আলানা কিংয়ের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পায় সফরকারীরা। সাদারল্যান্ডের ফিফটিতে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। সাদারল্যান্ড ৭৬ বলে ৫৮ ও কিং ৩১ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।  

২১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় টাইগ্রেসরা। ফারজানা হক শূন্য ও মুর্শিদা খাতুন ২৪ বলে ১০ রান করে আউট হন।

এরপর অধিনায়ক জ্যোতিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সোবহানা মোস্তারি। ৪৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭০ রানে ৩৮ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান মোস্তারি।

মোস্তারির বিদায়ের পর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। মাত্র ২৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ৩৬ ওভারে ৯৫ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। জ্যোতি করেন ৬৪ বলে ২৭ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশলে গার্ডনার নেন ৩টি উইকেট।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy