খালেদের তোপে চাপে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ইনিংসের শুরুতেই উইকেট হারানোর পর মন্থর ব্যাটিং করে ঘুরে দাঁড়াচ্ছিল শ্রীলঙ্কা। তবে তাদের আবারো বিপদে ফেললেন খালেদ আহমেদ।

2024-03-22T11:45:19+00:00
2024-03-22T11:45:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খালেদের তোপে চাপে শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ১১:৪৫ এএম   (ভিজিট : ১৫৮)
X

ইনিংসের শুরুতেই উইকেট হারানোর পর মন্থর ব্যাটিং করে ঘুরে দাঁড়াচ্ছিল শ্রীলঙ্কা। তবে তাদের আবারো বিপদে ফেললেন খালেদ আহমেদ। শ্রীলঙ্কার চার উইকেটের মধ্যে তিনটি উইকেটই নিয়েছেন এই পেসার। তার বোলিং তোপে সিলেট টেস্টে চাপে রয়েছে সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৫০ রান। 

প্রথম উইকেট হারানোর পর অধিনায়ক মেন্ডিসকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন দিমুথ করুনারত্নে। ইনিংসের ১২তম ওভারে স্পিলে ক্যাচ দিয়ে ফেরেন মেন্ডিস। ওই ওভারের শেষ বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন করুনারত্নে।

এরপর ম্যাথুসও বেশিক্ষণ টিকতে পারেননি। অভিজ্ঞ এই অলরাউন্ডার ইনিংসের ১৪তম ওভারে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এখন ক্রিজে রয়েছেন দিনেশ চান্ডিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। 

এদিকে প্রথমবার বাংলাদেশের সাদা জার্সিতে নেমেছেন পেসার নাহিদ রানা। দারুণ গতিতে বল করা রানা লঙ্কান ব্যাটারদের স্বাচ্ছন্দ্যে খেলতে দিচ্ছেন না। তিন পেসারকে নিয়ে আক্রমণে নেমে দারুণ খেলছে টাইগাররা। সিলেটের উইকেট সকালে ভেজা মনে হওয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy