অগ্নিকাণ্ডগুলো নাশকতা কিনা, এখনো কোনো প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অগ্নিকাণ্ডগুলো নাশকতা কিনা, এখনো এমন কোনো প্রমাণ মেলেনি। তবে সতর্ক থাকলে অগ্নিকাণ্ড রোধ

2024-03-23T12:46:05+00:00
2024-03-23T12:46:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অগ্নিকাণ্ডগুলো নাশকতা কিনা, এখনো কোনো প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১৪২)
X

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অগ্নিকাণ্ডগুলো নাশকতা কিনা, এখনো এমন কোনো প্রমাণ মেলেনি। তবে সতর্ক থাকলে অগ্নিকাণ্ড রোধ সম্ভব।

শনিবার (২৩ মার্চ) পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাঁদাবাজির থেকে অতিরিক্ত মুনাফার লোভে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়। চাঁদাবাজি দেখলেই পুলিশ অ্যাকশন নেয়। রমজানে রেখে যারা চাঁদাবাজি ও অধিক মুনাফা করছে তাদের স্পেশাল ফোর্সের আওতায় আনা হবে। নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না হলে সবাইকে আইনের আওতায় আনা হবে। এ নিয়ে নিয়মিত মনিটরিংয়ের কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘সড়কে চাঁদাবাজি রোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সিসিটিভির আওতায় আনা হয়েছে। বাকিগুলো নিয়েও কাজ হচ্ছে।’

এ সময় মন্ত্রী বলেন, ‘অনুমোদনহীন রেস্টুরেন্ট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy