শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল

2024-03-26T17:05:32+00:00
2024-03-26T17:05:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৫:০৫ পিএম   (ভিজিট : ২৫৬)
X

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে জায়গা করে দিতে টেস্ট না খেলেই বাদ পড়েছেন তাওহিদ হৃদয়।

এদিকে প্রথম টেস্টের দলে থাকলেও একাদশে জায়গা হয়নি পেসার মুশফিক হাসানের। বাঁ অ্যাঙ্কেলের ইনজুরিতে ছিটকে পড়েছেন তিনি। তার পরিবর্তে স্কোয়াডে এসেছেন হাসান মাহমুদ।

হাসান মাহমুদ সাদা বলের ক্রিকেটে দেশের হয়ে ৩৯ ম্যাচ খেললেও টেস্ট খেলা হয়নি। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৯ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার।

সাকিব দ্বিতীয় টেস্টে খেলতে চেয়েছেন, এই খবর আগেই নিশ্চিত করেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। প্রায় এক বছর বিরতির পর টেস্ট দলে ফিরছেন সাকিব। তারকা এই অলরাউন্ডার সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে।

আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিলেটে প্রথম টেস্টে লঙ্কানদের কাছে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরে ১-০তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy