ঘরের মাটিতে হোয়াইটওয়াশ বাংলার মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

নিজেদের চেনা আঙ্গিনা, চেনা মাঠ। তবুও যেন বড্ড অচেনা। বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমে

2024-03-27T14:00:57+00:00
2024-03-27T14:00:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘরের মাটিতে হোয়াইটওয়াশ বাংলার মেয়েরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ২:০০ পিএম   (ভিজিট : ২০৯)
X

নিজেদের চেনা আঙ্গিনা, চেনা মাঠ। তবুও যেন বড্ড অচেনা। বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমে ধবলধোলাই হয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। ঘরের মাটিতেই হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৬.২ ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ১৮.৩ ওভারে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এ দিন বাংলাদেশ স্কোরবোর্ডে রান তোলার আগেই উইকেট হারাতে শুরু করে। সোবহানা মোস্তারির বদলে একাদশে জায়গা পাওয়া সুমাইয়া আক্তার রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এরপরেই বাকিরা আসা-যাওয়ার মিছিলে নাম লেখান। 

দলীয় ৮ রানে আরেক ওপেনার ফারজানা হকও বিদায় নেন। ৩২ রানের মধ্যে ৫ উইকেট পড়ে বাংলাদেশের। ৬৩ রানে দলটি হারায় নবম উইকেট। শেষ উইকেট জুটিতে মারুফা আক্তার ও সুলতানা খাতুন ২২ বলে ২৬ রান করলে দলীয় সংগ্রহ ৮৯ রানে গিয়ে দাঁড়ায়। এটিই লাল-সবুজের প্রতিনিধিদের সর্বোচ্চ রানের জুটি ছিল।

অস্ট্রেলিয়ার পক্ষে  কিম গার্থ ও অ্যাশলে গার্ডনার নেন ৩টি করে উইকেট। ২টি করে পেয়েছেন এলিস পেরি ও সোফি মলিনিউ।
 
মাত্র ৯০ রানের জবাবে নেমে ধীরেসুস্থে খেলতে থাকে অস্ট্রেলিয়া। দলীয় ৪৩ ও ৫৪ রানে দলটি উইকেট হারালেও সেটিতে জয় তুলে নিতে বেগ পেতে হয়নি। একটি উইকেট পেয়েছেন সুলতানা, অপরটি রাবেয়া। 
 
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১১৮ রানে। আর দ্বিতীয়টিতে ১৫৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হেরেছিল নিগার সুলতানা জ্যোতির দল।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy