ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের সামিল: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইসরাইলি ভাস্করের কাছ থেকে ড. ইউনূসের পুরস্কার গ্রহণ করা গাজায় গণহত্যা সমর্থনের সামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.

2024-03-28T14:10:04+00:00
2024-03-28T14:10:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের সামিল: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ২:১০ পিএম   (ভিজিট : ১৯৪)
X

ইসরাইলি ভাস্করের কাছ থেকে ড. ইউনূসের পুরস্কার গ্রহণ করা গাজায় গণহত্যা সমর্থনের সামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
 
সম্প্রতি সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ২ বাংলাদেশি ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ গুলি করে। বাংলাদেশের পক্ষ থেকে আগে থেকেই সীমান্তে হত্যা বন্ধে অনুরোধ করা হয়েছে। বিজিবি প্রতিবাদ জানিয়েছে, পতাকা বৈঠকও করেছে। তবে। এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ করা হয়নি।’

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি এমভি আব্দুল্লাহর বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘জাহাজ ও নাবিকদের উদ্ধারে নানামুখী তৎপরতা চালাচ্ছে সরকার। নাবিকদের খাদ্যের সংকট অতীতেও হয়নি। এখনো হবে না।’

ড. ইউনূসের সম্প্রতি পুরস্কার গ্রহণের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরাইলি ভাস্করের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন ড. ইউনূস। এই সময়ে ইসরাইলি ভাস্করের কাছ থেকে পুরস্কার গ্রহণ করা আর গাজায় গণহত্যাকে সমর্থন করার সামিল।’
 
‘তিনি আরও বলেন, ‘ইউনূস সেন্টার থেকে বরাবরের মত মিথ্যাচার করা হয়েছে। তবে গাজায় যখন নারী শিশুদের হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের পরও কোনো প্রতিবাদ জানাননি ইউনূস।’ 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy