গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরনে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কুদ্দুস খান (৪৫) নামে আরও একজন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে

2024-03-30T11:50:37+00:00
2024-03-30T11:50:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরনে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১১:৫০ এএম   (ভিজিট : ১৬২)
X

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কুদ্দুস খান (৪৫) নামে আরও একজন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।

গত ১৩ মার্চ সন্ধ্যায় এ আগুনের ঘটনা ঘটে। শনিবার (৩০ মার্চ) ভোররাত সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যু হয় কুদ্দুস খানের। নিহত কুদ্দুসের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মো. সুরুজ আলী খানের সন্তান। বর্তমানে কালিয়াকৈর এলাকায় থাকতেন। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, রাত সাড়ে চারটার দিকে আইসিইউ’র ১৩ নম্বর বেডে মৃত্যু হয়। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে ১৭ জনের মৃত্যু হলো।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy