চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে চালকের আসনে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

চট্টগ্রামে টেস্টে বিনা উইকেটে ৮৮ রান সংগ্রহ করে প্রথম সেশন পার করেছিল বাংলাদেশ। পরের দুই সেশনে চার উইকেট

2024-03-30T17:22:43+00:00
2024-03-30T17:22:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে চালকের আসনে শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৫:২২ পিএম   (ভিজিট : ২৪৭)
X

চট্টগ্রামে টেস্টে বিনা উইকেটে ৮৮ রান সংগ্রহ করে প্রথম সেশন পার করেছিল বাংলাদেশ। পরের দুই সেশনে চার উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। তবুও দিন শেষে এগিয়ে রয়েছে লঙ্কানরা। নিশান মাদুশঙ্কা, দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসের ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা। 

টস জিতে ব্যাট করতে নেমে লঙ্কানদের ভাল শুরু এনে দেন দুই ওপেনার নিশান মাদুশঙ্কা ও দিমুথ করুণারত্নে। ৯ রানে একবার জীবন পান মাদুশঙ্কা। এরপর আর কোনো সুযোগ না দিয়ে ফিফটি তুলে নেন এই লঙ্কান ওপেনার।

আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন করুণারত্নে। বিনা উইকেটে ৮৮ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা। তবে বিরতি থেকে ফিরেই উইকেট হারায় তারা।

দলীয় ৯৬ রানে ১০৫ বলে ৫৭ রান করে রান আউটে কাঁটা পড়েন মাদুশঙ্কা। এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন করুণারত্নে। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার।

সেই সঙ্গে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন করুণারত্নে। তবে দলীয় ২১০ রানে ১২৯ বলে ৮৬ রানে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান এই লঙ্কান ওপেনার। 

Loading...
Loading...

খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy