টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসরা।

2024-03-31T12:15:27+00:00
2024-03-31T12:26:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ১২:১৫ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৪ ১২:২৬ পিএম  (ভিজিট : ১৬৮)
X

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসরা। এবার টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। রোববার (৩১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এই ম্যাচ দিয়েই দুই দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে।

ওয়ানডে সিরিজে ভরাডুবির পর টি-টোয়েন্টিতে স্বাগতিকরা কতটা আধিপত্য বজায় রাখতে পারবে, সেটাই এখন দেখা বিষয়।

টি-টোয়েন্টিতে মাইটি অস্ট্রেলিয়া সবসময় কঠিন প্রতিপক্ষ। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণের বর্তমান চ্যাম্পিয়নও তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের নিজেদের হেক্সা মিশন সফল করেছে এলিস পেরিরা। তাই টি-টোয়েন্টি সিরিজটাও যে টাইগ্রেসদের জন্য কঠিন হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত।

এদিকে চলতি বছর ঘরের মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে টাইগ্রেসরা। তাই কিছুটা বাড়তি চ্যালেঞ্জই থাকছে স্বাগতিকদের জন্যে। জ্যোতি-ফারজানাদের সামনে নিজেদের ব্যাটিং ইউনিটকে বিশ্বমানের বোলিংয়ের সামনে ঝালিয়ে নেওয়ার এটাই সুযোগ।

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, শোভনা মোস্তারি, মুর্শিদা খাতুন, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন, শোরিফা খাতুন

অস্ট্রেলিয়া একাদশ : অ্যালিসা হিলি (অধিনায়ক), বেথ মুনি, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, ফোবি লিচফিল্ড, গ্রেস হ্যারিস, জর্জিয়া ওয়ারহ্যাম, অ্যানাবেল সাদারল্যান্ড, সোফি মোলিনাক্স, টেলা ভ্লেমিঙ্ক






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy