অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে ডলার সংকট কেটেছে অনেকটা এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ

2024-03-31T14:09:51+00:00
2024-03-31T15:50:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ২:০৯ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৪ ৩:৫০ পিএম  (ভিজিট : ১৬৬)
X

রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে ডলার সংকট কেটেছে অনেকটা এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা বলেন।

বৈঠকে ইআরএফ সভাপতি রেফায়েত উল্লা মৃধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বেশ কিছু বাজেট প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী।

এ সময় অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। যারা দেশকে শ্রীলঙ্কা হবে ভেবেছিল, তাদের ধারণাও ভুল প্রমাণ হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, একটা সন্দেহ ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেগুলো কেটে গেছে অর্থনীতির ওপরে। তারপর এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)-এর প্রতিনিধি এসেছিল, তারা বলেছে, আমরা অপেক্ষা করছি তোমাদের প্রপোজালের জন্য। তোমরা আগে প্রপোজাল দাও টাকা আমরা দেবো, টাকার কোনো অভাব নেই।

‌‘কাজেই এরকম একটা নিশ্চয়তা পাওয়ার পর আর তো কোনো সন্দেহ নেই। কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা যেভাবে বাজেট তৈরি হয়, বাজেট তৈরি হচ্ছে। আমরা দেখি’ বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ বলেছিল আর এই তো হয়ে গেলো, শ্রীলঙ্কা হলো বলে। শ্রীলঙ্কা হয়েছে? হয় নাই তো। আমরা টিকে আছি এবং আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে। আপনারা অনেকগুলো বলেছেন, সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করবো।

তিনি আরও বলেন, দেশ তো চলছে। দেশের মানুষের যেসব আইটেম দরকার সেগুলো সবই আসছে। সেগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ দামটা নিয়ে একটু ইয়ে আছে কোনোটা বাড়ছে, কোনোটা কমছে। সেগুলো তো আছে। মুক্ত বাজার অর্থনীতি যেভাবে চলে সে ভাবে চলছে।

অর্থমন্ত্রী বলেন, আপনারা যে উপদেশগুলো দিয়েছেন তার সবগুলোই ভালো। তবে কাজে পরিণত করা যাবে কতোটা সেটা বলা মুশকিল। আমরা নতুন কি করতে পারি দেখা যাক।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy