বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: মঈন খান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

রাজনীতি

আজকে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। ক্ষমতায় যাবার জন্য বিএনপি কখনো রাজনীতি করে না। আমরা চাই বাংলাদেশে মানুষের

2024-03-31T20:02:03+00:00
2024-03-31T20:02:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: মঈন খান
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ৮:০২ পিএম   (ভিজিট : ২৪৯)
X

আজকে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। ক্ষমতায় যাবার জন্য বিএনপি কখনো রাজনীতি করে না। আমরা চাই বাংলাদেশে মানুষের অধিকার ফিরে আসুক, মানুষের ভোটের অধিকার ফিরে আসুক, মানবাধিকার ফিরে আসুক, নারীর অধিকার ফিরে আসুক, শিশুর অধিকার ফিরে আসুক। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।

রবিবার (৩১ মার্চ) বিকাল ৩টায় বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. মঈন খান গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের বিএনপি নেতা আসাদুজ্জামান খান হিরার কবর জিয়ারত ওারত ও পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানাতে এসে উদেরকে সমবেদনা জানাতে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারকে আমরা অনুরোধ করবো তারা যেন বাংলাদেশের মানুষের যে আকাঙ্খা এটা যেন উপলব্দি করে। এই সরকার মুখে বলে তারা স্বাধীনতার পক্ষের শক্তি। তারা যদি স্বাধীনতার পক্ষের শক্তি হতো তাহলে কেন তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। কেন তারা বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছে। কেন তারা বাংলাদেশে বাকশাল কায়েম করেছে। এটা আমাদের কথা নয়। সারা বিশ্ব এখন এ কথা বলে। আজকে সরকারকে বুঝতে হবে ক্ষমতার জোরে, বুলেটের জোরে, বন্ধুকের জোরে, টিয়ার গ্যাস মেরে, গ্রেনেড মেরে হয়তো বিরোধী দলের মুখ স্তব্দ করে রাখার প্রয়াস নেয়া যেতে পারে। কিন্তু তাদের সেই দুরাশা সফল হবে না।

বিএনপির নেতা ড. মঈন খান আরো বলেন, বাংলাদেশের গণতান্ত্রীকামী মানুষ সারা জীবন যুদ্ধ করেছে কথা বলার জন্য। আপনারা জানেন ১৫২ সালে আজকে থেকে প্রায় ৭৫ বছর আগে এই বাংলাদেশের মানুষ তাদের মুখের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিল। তারা স্বাধীনতা চায়, কথা বলতে চায়, ভোট দিতে চায়, গণতন্ত্র চায়। এই পরিস্থিতিতে আমাদের একটি কথা, একটি মাত্র দাবী এটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপি নিয়মতান্ত্রিক শান্তিপর্ণ আন্দোলনে বিশ্বাসী । আওয়ামীলীগের মতো লগি বৈঠার রাজনীতি বিএনপি করে না। বিএনপি জনগনের জন্য রাজনীতি করে, জনগনের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। ক্ষমতায় যাবার জন্য নয়। আমরা সেই আন্দোলন করেছি। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ আমাদের সেই আন্দোলনে সারা দিয়ে এ সরকারকে চলে যেতে বলেছে।

এসময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টাষ্টার, সাবেক সভাপতি উসিরাজ উদ্দিন কাইয়া, সাবেক সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম আকন্দ, আব্দুল মোতালেব, গাজীপুর জেলা বিএনপির বিএনপির যুুগ্ন সম্পাদক মশিউর রহমান খান টিটু, শ্রীপুর পৌর সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারি প্রমুখ উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, আসাদুজ্জামান হিরা খান (৪৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে। সে কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী থাকা অবস্থায় মারা যায়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy