ঈদের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি ২৫ মার্চ শুরু হয়ে শেষ হয়েছে ৩১ মার্চ। এবার অগ্রিম ফিরতি

2024-04-02T11:00:02+00:00
2024-04-02T11:00:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈদের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১১:০০ এএম   (ভিজিট : ১৭৯)
X

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি ২৫ মার্চ শুরু হয়ে শেষ হয়েছে ৩১ মার্চ। এবার অগ্রিম ফিরতি টিকিট বিক্রি বুধবার ৪ এপ্রিল শুরু হবে। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।

জানা যায়, আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট ভোগান্তিবিহীন কিনতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

গতবারের মতো এবারও ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হয়। ২টি শিফটে এই টিকিট বিক্রি করা হয়। সকাল ৮টায় বিক্রি হবে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট।

রেলের মহাপরিচালক জানিয়েছেন, এবার প্রতিদিন আন্তনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। নন-এসি কামরায় মোট আসনের এক–চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে।

তিনি বলেন, এবার ঈদে টিকিট কালোবাজারি বন্ধ করা এবং যাত্রীদের নিরাপদে যাতায়াত নিশ্চত করা হবে।








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy