মেট্রোরেলের ভাড়ায় ভ্যাটের বিষয়ে জানে না সরকার: কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট আরোপের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

2024-04-05T13:44:36+00:00
2024-04-05T13:44:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেট্রোরেলের ভাড়ায় ভ্যাটের বিষয়ে জানে না সরকার: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১:৪৪ পিএম   (ভিজিট : ১৬৩)
X

রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট আরোপের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আগামী জুলাই থেকে মেট্রোর ভাড়ার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের বিষয়ে এনবিআরের চিঠির প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, হঠাৎ করে মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়টি সরকার জানে না। 

২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে যাত্রীদের কথা চিন্তা করে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। আগামী জুন পর্যন্ত বহাল থাকবে এ সুবিধা। ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে সম্প্রতি এনবিআরকে চিঠি দেয় ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। কিন্তু এ আবেদন নাকচ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হতে পারে বলে ডিএমটিসিএলকে চিঠি দেয় এনবিআর। এনবিআর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এনবিআর জানিয়েছে, উন্নয়নের চাহিদা অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না। ফলে জুলাই থেকে ১০০ টাকা ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy