চলতি আইপিএলে শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এতদিন রাজত্ব করেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আসরে

2024-04-05T14:24:52+00:00
2024-04-05T14:24:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলতি আইপিএলে শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ২:২৪ পিএম   (ভিজিট : ২৬০)
X

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এতদিন রাজত্ব করেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আসরে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করেছেন টাইগার এই পেসার। এতে ফ্র্যাঞ্চাইজি লিগটির সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ ফিজের দখলেই ছিল। অবশেষে কাটার মাস্টারকে সেটি হারাতে হলো।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট টাইটান্স। এই ম্যাচে এক উইকেট শিকার করেন মুহিত শর্মা। এতে ফিজের সমান ৭ উইকেট হয় তারও। ফলে ইকোনোমিতে দ্য ফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন মুহিত।









চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে নিজের করা প্রথম দুই ওভারেই ৪ উইকেট শিকার করেন ফিজ। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি।

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেন ফিজ। গুজরাটের বিপক্ষে ৪ ওভারে খরচ করেন মাত্র ৩০ রান। শিকার করেন জোড়া উইকেট। এ ছাড়া তৃতীয় ম্যাচে ৪৭ রান খরচায় নেন এক উইকেট। সবমিলিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশি এই পেসার।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy