বিএনপি অস্তিত্বের ভয়ে এখন আবোল-তাবোল বলছে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

রাজনীতি

বিএনপি অস্তিত্ব হারিয়ে এখন আবোল-তাবোল বকছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা

2024-04-05T16:04:42+00:00
2024-04-05T19:10:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি অস্তিত্বের ভয়ে এখন আবোল-তাবোল বলছে: আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৪:০৪ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৪ ৭:১০ পিএম  (ভিজিট : ১৬৮)
X

বিএনপি অস্তিত্ব হারিয়ে এখন আবোল-তাবোল বকছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের অধীনে ৮০ জন প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ল্যাপটপ বিতরণকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কোনো রাজনৈতিক দল যখন তার রাজনীতি অস্তিত্ব নিয়ে ভয়ে থাকেন, তখন তারা আবোল তাবোল বলতে থাকে। ভারত বিরোধী অবস্থান নিয়ে বিএনপি এখন আবোল তাবোল বলছে। এটা ধর্তব্যের মধ্যে ধরে নেয়া ঠিক হবে না।’

হঠাৎ কেন পাহাড় অশান্ত; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আরও তথ্য জানা প্রয়োজন। সেই বিষয়ে জেনে মন্তব্য করব।’

এর আগে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে হার পাওয়ার প্রকল্প গ্রহণ করেছেন। নারীরা এগিয়ে না যেতে পারলে দেশ এগিয়ে যাবে না। তিনি প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারীদেরকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, কসবা পৌর সভার মেয়র এমজে হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার মুক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

পরে মন্ত্রী ৮০ জন নারীর উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ল্যাপটপ বিতরণ করেন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy