ঈদে দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতরের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর শুক্রবার

2024-04-10T10:24:26+00:00
2024-04-10T17:19:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঈদে দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ১০:২৪ এএম  আপডেট: ১০.০৪.২০২৪ ৫:১৯ পিএম  (ভিজিট : ২০১)
X

পবিত্র ঈদুল ফিতরের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন মেট্রোরেল বন্ধ থাকবে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। 

নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে—এটা আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে। গত ঈদেও বন্ধ ছিল মেট্রো চলাচল। 

নাজমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ঈদের দিন বন্ধ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এতে করে দুই দিন বন্ধ থাকবে। এর বাইরে সময়সূচি মেনেই চলবে মেট্রোরেল।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy