আওয়ামী লীগ মানুষকে সবসময় ‘দেয়’, বিএনপি শুধু ‘নেয়’: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের জনগণকে কিছু দেওয়ার জন্য। আর

2024-04-11T15:11:55+00:00
2024-04-11T15:11:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ মানুষকে সবসময় ‘দেয়’, বিএনপি শুধু ‘নেয়’: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ৩:১১ পিএম   (ভিজিট : ২৪০)
X

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের জনগণকে কিছু দেওয়ার জন্য। আর বিএনপি আসে নিতে। আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে এবং তাদের কল্যাণে কাজ করে।

তিনি বলেন, রমজান মাসে বিএনপি এক হাজার ইফতার পার্টি করেছে এবং নিজেরা খেয়েছে। আওয়ামী লীগ জনগণের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের মানুষকে সবসময় কিছু দেয়। আর বিএনপি শুধু নেয়।

প্রধানমন্ত্রী আজ সকালে তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, বিদেশি কূটনীতিক, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপির অতীত কর্মকাণ্ড ও বর্তমান রাজনৈতিক কৌশলের সমালোচনা করেন।

সরকার প্রধান তাঁর নির্দেশে রমজান মাসে ইফতার পার্টি না করে জনগণের মধ্যে ইফতার বিতরণ করায় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করে দেশবাসীর জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy