টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বড় মনিকে দল থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর তাকে দল থেকে

2024-04-15T19:49:32+00:00
2024-04-15T19:49:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বড় মনিকে দল থেকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৭:৪৯ পিএম   (ভিজিট : ২২৩)
X

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

চূড়ান্ত অব্যাহতির জন্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ। ঈদের আগে ওই সুপারিশ পাঠানো হলেও বিষয়টি জানা যায় আজ ১৫ এপ্রিল। 

গোলাম কিবরিয়া ওরফে বড় মনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি জেলা বাস মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট ম‌নির বড় ভাই। 

বড় মনির বিরুদ্ধে ঢাকার তুরাগ থানায় গত ২৯ মার্চ ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন এক নারী। এজন্য দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক এম এ রৌফ স্বাক্ষরিত এ–সংক্রান্ত একটি চিঠি গত ৭ এপ্রিল দলের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আযমের মাধ্যমে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। তবে চিঠির বিষয়টি প্রকাশ পায় আজ সোমবার (১৫ এপ্রিল)।

দলীয় সাধারণ সম্পাদককে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হওয়ার পর ধারাবাহিকভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তার এ অনৈতিক কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে টাঙ্গাইলের সাধারণ জনগণ দলের প্রতি বিরূপ ধারণা পোষণ করছে। 

এমতাবস্থায় টাঙ্গাইল জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শ ও নির্দেশক্রমে দলের বৃহত্তর স্বার্থে এবং সুনাম ও ভাবমূর্তি বজায় রাখার জন্য গোলাম কিবরিয়া ওরফে বড় মনিকে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো এবং চূড়ান্ত অব্যাহতি প্রদানের জন্য আপনার নিকট সুপারিশ করা হলো।

এদি‌কে ঢাকায় ধর্ষণ মামলা দা‌য়েরের পরদিন থেকেই আত্ম‌গোপ‌নে র‌য়ে‌ছেন বড় ম‌নি। জেলার কোনো অনুষ্ঠানে বা দলীয় কোনো কর্মকাণ্ডে তাকে পাওয়া যায় না। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy