আইএমএফের পূর্বাভাসে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমিয়ে এনেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে আইএমএফের এ পূর্বাভাসে

2024-04-17T12:06:11+00:00
2024-04-17T12:06:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইএমএফের পূর্বাভাসে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১২:০৬ পিএম   (ভিজিট : ২৩৪)
X

বাংলাদেশের  মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমিয়ে এনেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে আইএমএফের এ পূর্বাভাসে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যে বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আইএমএফের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই।

আইএমএফ বলেছে, চলতি ২০২৩–২৪ অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৭ শতাংশ। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে বলে আজ প্রকাশিত আইএমএফের প্রতিবেদনে বলা হয়।

তবে একই অর্থবছরে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে বলে আশা করছে আইএমএফ। সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর বাংলাদেশে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৯ শতাংশ হতে পারে। গত অর্থবছরে যা ছিল ৯ দশমিক ৭ শতাংশ।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy