মনন চিন্তাকে বিস্তৃত করতে রবীন্দ্রচর্চা আরো বেশি প্রয়োজন: অর্থ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

জাতীয়

বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সস্থার চট্টগ্রাম বিভাগীয় শাখার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে মাননীয়

2024-04-19T21:03:00+00:00
2024-04-19T21:03:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনন চিন্তাকে বিস্তৃত করতে রবীন্দ্রচর্চা আরো বেশি প্রয়োজন: অর্থ প্রতিমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৬৭)
X

বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সস্থার চট্টগ্রাম বিভাগীয় শাখার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান আরো বলেন, আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি এবং জানি তিনি আমাদের বাঙালির অস্তিত্ব, তিনি আমাদের একান্ত নিজের মানুষ। আমাদের ভিতরের আমি যখন কথা বলি তখন আমরা তাঁর কণ্ঠের প্রতিধ্বনি শুনতে পাই। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কৃতিত্ব যে তিনি আমাদেরই সব কথা একাই বলে গেছেন। একশ বছর পরের কথা বলে গেছেন অনায়াসে। আমরা যখন যা কিছুই ভাবি তা যেন রবীন্দ্রনাথের মত করেই ভাবি। 

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের চিন্তা-চেতনার সাংস্কৃতিক পরিধি বিস্তারের প্রতিটি স্তরে একটু একটু করে এগিয়ে দিয়েছেন। বাঙালির মনের বিকাশকে এই এগিয়ে দেবার যে ভূমিকা সেটাই তাঁর শিক্ষাচিন্তার স্বরূপ রূপে বিবেচিত হতে পারে। আলাদা করে তাঁর শিক্ষা ভাবনার স্বরূপ খোঁজার কিছু নেই। এক রবীন্দ্রনাথ ঠাকুর যে বিস্তৃত মহাসমুদ্ররূপ রচনাসমগ্র রেখে গেছেন তাঁর প্রতিটি পদক্ষেপই হল বাঙালির মনন ও চৈতন্যের বিকাশের জন্য শিক্ষাচিন্তার স্মারক এবং বাহক। 

তিনি আরো বলেন, সারা বিশ্বে যে ধরনের আগ্রাসন চলছে মৌলবাদীরা মাথাচড়া দিয়ে উঠছে সেখানে আমাদের রবীন্দ্রনাথ চর্চা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহার অসমাপ্ত আত্মজীবনীতে বলেছেন উনি যখন সংকটে পড়েছেন জেল জুলুম উনার জীবনে অনিবার্য হয়ে উঠেছে তখন রবীন্দ্রনাথের আশ্রয় নিয়েছেন মনে মনে সাহস নিয়েছেন। বিপদের মোর রক্ষা করো এই নহে মোর প্রার্থনা। 

প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথের গানকে বাংলাদেশের জাতীয় সংগীত করেছেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরাও ছোটবেলা থেকে পারিবারিকভাবে সংস্কৃতির পরিমণ্ডলে বড় হয়ে উঠেছি রাজনীতির পাশাপাশি। আমার চাচা ফুপিরা সবাই সঙ্গীতের সাথে সংযুক্ত ছিল। আমরা পারিবারিক ও শিক্ষা জীবনে রবীন্দ্রনাথ সহ আরো যারা বরণ্যে সাহিত্যিক আছেন তাদের ক্লাসিক লেখগুলো পড়েই আমাদের মনোজগতকে আমরা বিস্তৃত করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজিদ আকবরের সভাপতিত্বে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড.মকবুল হোসেন, লাকী দাশ, সালমা আকবর। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শান্তা গুহ, অনিরুদ্ধ  সেনগুপ্ত, শেলী মল্লিক, নুসরাত জাহান রুনা, সুমিত্রা বিশ্বাস, বহ্নিশিখা রক্ষিত,কান্তা দে ও শুভাগত চৌধুরী৷ 

পুরো অনুষ্ঠান সঙ্গীত পরিচালনায় ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শান্তা গুহ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবীর পাল। পরে কেন্দ্রীয় কমিটির সভাপতি নতুন কমিটি  ঘোষণা করেন। বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী লাকি দাশ কে সভাপতির শুভাগত চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy