১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। আজ রোববার (২১ এপ্রিল) থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ১০ দিনে

2024-04-21T10:59:56+00:00
2024-04-21T11:03:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ১০:৫৯ এএম  আপডেট: ২১.০৪.২০২৪ ১১:০৩ এএম  (ভিজিট : ১৩৫)
X

সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। আজ রোববার (২১ এপ্রিল) থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে সংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়া পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করছে।

এ জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে- চলতি এপ্রিল মাসের ২১-৩০ তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে। কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়মমাফিক বৃক্ষরোপণ করবে। শুষ্ক মৌসুম বিধায় নিয়মিত গাছে পানি দিতে হবে। রোপণকৃত বৃক্ষের পরিচর্যা করতে হবে।

নির্দেশনার মধ্যে আরও রয়েছে- প্রতিটি উপজেলা ইউনিট ১ হাজার এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিট ৫০০ বৃক্ষরোপণ করবে। বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা পর্যায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

বৃক্ষরোপণের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। একইসাথে ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মী ও অন্যান্য সাংগঠনিক ইউনিটকে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy