জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। বিশ্বকাপের আগে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি সামনে রেখে কদিন আগেই ফিটনেস

2024-04-23T17:59:13+00:00
2024-04-23T17:59:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৫:৫৯ পিএম   (ভিজিট : ২৩৭)
X

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। বিশ্বকাপের আগে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি সামনে রেখে কদিন আগেই ফিটনেস ট্রেনিং সেরেছেন টাইগার ক্রিকেটাররা। এবার প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৭ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন সর্বশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া তালিকায় নাম আছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তানভীর ইসলামদেরও। আইপিএলে খেলা থাকায় প্রস্তুতি ক্যাম্পে নেই মুস্তাফিজুর রহমান। এছাড়া ক্যাম্পে থাকছেন না সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। 

আগামী ২৮ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। তার আগে ২৬ এপ্রিল থেকে চট্টগ্রামে ক্যাম্প শুরু হওয়ার কথা বাংলাদেশ দলের। ছুটি কাটিয়ে এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ ছাড়া নতুন নিয়োগ পাওয়া স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখও দলে যোগ দিয়েছেন। 

আসন্ন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy