নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৭৩ নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ জনকে দলের প্রাথমিক সদস্য পদসহ

2024-04-26T15:17:31+00:00
2024-04-26T17:24:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৭৩ নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৩:১৭ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৪ ৫:২৪ পিএম  (ভিজিট : ১৯৩)
X

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ জনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন রয়েছেন।

আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আগামী ৮ই মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসমস্ত নেতৃবৃন্দরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy