চিফ হিট অফিসার ডিএনসিসির কেউ নন: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর উষ্ণ আবহাওয়া নিয়ন্ত্রণে নিয়োগপ্রাপ্ত চিফ হিট অফিসারের বিষয়ে ডিএনসিসি মেয়র মো.আতিকুল ইসলাম বলেছেন, বুশরা আফরিন ঢাকা উত্তর

2024-04-27T13:58:42+00:00
2024-04-27T13:58:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিফ হিট অফিসার ডিএনসিসির কেউ নন: মেয়র আতিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১:৫৮ পিএম   (ভিজিট : ২৪৫)
X

রাজধানীর উষ্ণ আবহাওয়া নিয়ন্ত্রণে নিয়োগপ্রাপ্ত চিফ হিট অফিসারের বিষয়ে ডিএনসিসি মেয়র মো.আতিকুল ইসলাম বলেছেন, বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কেউ না। একই সঙ্গে ডিএনসিসির অফিসে তার জন্য নির্ধারিত বসার কোনো স্থানও নেই।

শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনের সড়কে ‘বায়ু দূষণ রোধ ও তীব্র তাপদাহে শহরকে ঠান্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিনকে নিয়োগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, আমি দেখছি কয়েকদিন যাবত আমাদের চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছেন সিটি করপোরেশন থেকে বেতন পাচ্ছেন।  

মেয়র বলেন, চিফ হিট অফিসার কিন্তু একজন। তিনি আমাদের সাজেশন দেবেন। কাজ কিন্তু আমাদের সবাইকে করতে হবে। হিট অফিসার কিন্তু কোনো কাজ করবেন না। বলে রাখা ভালো, হিট অফিসার নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টারের (আরশট-রক) মাধ্যমে। সারা বিশ্বে ৭ জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার আমাদের পরামর্শ দেবেন।  তিনি কিন্তু কোনোদিন কাজ করবেন না।  

মেয়র বলেন, আমি আগেও বলেছি, সিটি করপোরেশনে তার (হিট অফিসার) কোনো বসার ব্যবস্থাও নেই। তার কোনো চেয়ারও কিন্তু নেই। এটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে তারা শুধু বাংলাদেশে না, তারা বিশ্বের ৭টি দেশে নারী হিট অফিসার নিয়োগ করেছে। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, মহিলা কেন নিয়োগ করা হচ্ছে? তারা বলেছে, গরমে নারীদের অনুভবটা বেশি হয়। এ জন্যই তারা নারী হিট অফিসার নিয়োগ করেছে।

এর আগে, ডিএনসিসির দুটি স্প্রে ক্যানন এবং ১০টি ব্রাউজারের মাধ্যমে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পানি ছিটানো হয়। প্রতিটি গাড়িতে ১৫ হাজার লিটার পানি ধরে এবং একটানা ৫ ঘণ্টা স্প্রে করা পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম। এছাড়াও পথচারীদের পানি পান করার জন্য সড়কে নামানো হয়েছে ২৫০টি ভ্যানগাড়ি।  





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy