হার দিয়ে সিরিজ শুরু বাংলার মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে

2024-04-28T20:02:01+00:00
2024-04-28T20:02:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হার দিয়ে সিরিজ শুরু বাংলার মেয়েদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৮:০২ পিএম   (ভিজিট : ১৮৮)
X

রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়াস্তিকা ভাটিয়া। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। 

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন দিলারা আক্তার। তবে ইনিংসে সেটাই তার প্রথম ও শেষ বাউন্ডারি। পরের বলেই ফিরেছেন সাজঘরে। সেই থেকে শুরু। টাইগ্রসদের আসা-যাওয়ার মিছিল আর থামেনি।

৩০ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। শঙ্কা দেখা দেয় অলআউটের। তবে অধিনায়ক জ্যোতি এক প্রান্ত আগলে রেখে দলকে টানেন। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই। শেষ পর্যন্ত তার ৫১ রানের ইনিংসে কোনরকমে একশ পার করে বাংলাদেশ।

এর আগে ভারতের ইনিংসে নতুন বলে মারুফার ওপরই আস্থা রেখেছিলেন জ্যোতি। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে এই পেসারকে সেট হতে দেননি শেফালি ভার্মা। অবশ্য পরের ওভারেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। সুলতানাকে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন স্মৃতি মান্দানা। কিন্তু সেটা হাতে জমাতে পারেননি ফারিহা তৃষ্ণা।

সেই তৃষ্ণাই পরের ওভারে দলকে ব্রেকথ্র এনে দেন। তার করা অদ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে ইনসাইড এডজে বোল্ড হয়েছেন স্মৃতি। তবে দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার শেফালি ভর্মা। ২২ বলে ৩১ রান করেছেন এই ওপেনার।

ভারতের মিডল অর্ডার ব্যাটাররাও রানের দেখা পেয়েছেন। ইয়াস্তিকা ভাটিয়া করেছেন ২৯ বলে ৩৬ রান। চারে নেমে হারমানপ্রীত করেছেন ২২ বলে ৩০ রান। তাছাড়া রিকা ঘোষের ব্যাট থেকে এসেছে ২৩ রান।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy