আবাহনীকে থামাতে মাঠে নেমেছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ সুপার লিগের তৃতীয় রাউন্ডে আবাহনীর বিপক্ষে মাঠে নামছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। হাই-ভোল্টেজ

2024-04-30T11:57:38+00:00
2024-04-30T11:57:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবাহনীকে থামাতে মাঠে নেমেছেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১১:৫৭ এএম   (ভিজিট : ১৪৯)
X

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ সুপার লিগের তৃতীয় রাউন্ডে আবাহনীর বিপক্ষে মাঠে নামছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। হাই-ভোল্টেজ এই ম্যাচে শেখ জামালের হয় মাঠে নামছেন সাকিব আল হাসান।

জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারের কথা অনুযায়ী আজ মঙ্গলবার দেশে ফেরার কথা ছিল সাকিবের। কিন্তু ২ দিন আগেই হুট করে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ অলরাউন্ডার। একদিন বিরতি নিয়ে আজ মাঠেও নামছেন সাকিব।

জিম্বাবুয়ের ব্পিক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছে আবাহনীর ১০ ক্রিকেটারকে। যে কারণে খেলোয়াড় সংকটে পড়েছিল ক্লাবটি। তবে আজ আবাহনীর জার্সিতে খেলার অনুমতি পেয়েছেন স্কোয়াডে থাকা ৩ ক্রিকেটার।

অনুমতি পাওয়া ক্রিকেটার হলেন- বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব, পেসার তানজিম সাকিব ও বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy