রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সৌদি কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিন আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন

2024-05-02T10:57:07+00:00
2024-05-02T10:57:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১০:৫৭ এএম   (ভিজিট : ২০৫)
X

সৌদি কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিন আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকি এক গোল করেন সাদিও মানে। এতে টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে রোনালদোর দল।

বুধবার (০১ মে) রাতে রিয়াদের আল আওয়াল পার্কে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ১৭তম মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে তাড়াহুড়ায় শট নেন আল খালিজের গোলরক্ষক।

বল আল নাসেরের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের কোনায়, ছুটে গিয়ে লক্ষ্যের দিকে না তাকিয়েই শট নেন পর্তুগিজ তারকা। বল উড়ে গিয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

৩৭তম মিনিটে সাদিও মানের সফল স্পট কিকে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে যায় আল নাসের। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধেও শুরুটা দুর্দান্ত হয় আল নাসেরের। ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে বল গোলমুখে পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে যান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার, এবার আর কোনো ভুল করেননি তিনি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসেরের হয়ে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি। ৮২তম মিনিটে ফাওয়াজ আল-তোরাইসের গোলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগায় আল খালিজ। যদিও শেষ পর্যন্ত কোনো নাটকীয়তার জন্ম দিতে পারেনি তারা।

এই প্রতিযোগিতায় আল নাসের সবশেষ শিরোপা জিতেছিল ১৯৮৯-৯০ মৌসুমে। এ ছাড়াও সবশেষ ফাইনাল খেলেছিল তারা ২০১৯-২০ মৌসুমে; সেবার তারা হেরেছিল আল হিলালের বিপক্ষে। আল নাসেরের সমানে এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ। আগামী ৩১ মে মাঠে গড়াবে ফাইনাল।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy