বিশ্বকাপ দল ঘোষণা করলো কানাডা,ওমান ও নেপাল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। এবার সেই তালিকায় যুক্ত হলো ওমান, নেপালএবং কানাডা।

2024-05-02T11:20:39+00:00
2024-05-02T11:20:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ দল ঘোষণা করলো কানাডা,ওমান ও নেপাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১১:২০ এএম   (ভিজিট : ১৭০)
X

বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। এবার সেই তালিকায় যুক্ত হলো ওমান, নেপাল এবং কানাডা। দল ঘোষণার শেষ দিনে খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে তারা। আইসিসির এই দুই সহযোগী দেশ শক্তিশালী দল নিয়েই পা রাখবে যুক্তরাষ্ট্রে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা শুরু করেছে দলগুলো। যার শুরুটা হয়েছে দল ঘোষণার মধ্য দিয়ে। চমক রেখে দেল ঘোষণা করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের মতো বড় দলগুলো।

এদিকে পিছিয়ে নেয় ছোট দলগুলোও। প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে এবার প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বেশ কয়েকটি দল।

নেপালের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত পৌডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশাল ভুর্তেল, কুশাল মাল্লা, দীপেন্দ্র সিং আইরে, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতীশ জিসি, সুদীপ জোরা, অভিনাশ বোহারা, সাগর ধাকাল ও কামাল সিং আইরে।

ওমানের বিশ্বকাপ স্কোয়াড: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, প্রাতিক আথাভেল (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিকউল্লাহ, কালিমউল্লাহ, ফায়াজ বাট ও শাকিল আহমেদ।

রিজার্ভ: জাতিন্দার সিং, সামায় শ্রিভাস্তাভ, সুফিয়ান মেহমুদ ও জায় ওডেড্রা।

কানাডার বিশ্বকাপ স্কোয়াড: সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগট সিং, রবিন্দরপাল সিং, রায়ানখান পাঠান ও রয়নভান মোহন।

রিজার্ভ: তাজিন্দর সিং, আদিত্য ভারধরাজন, আম্মার খালিদ, যতিন্দর মাথারু ও পারভীন কুমার






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy