আজ ঢাকাসহ যে জেলায় হবে প্রবল কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ বৃহস্পতিবার সকাল ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং ঢাকা, ময়মনসিংহ

2024-05-02T12:49:30+00:00
2024-05-02T12:49:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ ঢাকাসহ যে জেলায় হবে প্রবল কালবৈশাখী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১২:৪৯ পিএম   (ভিজিট : ৪২৫)
X

আজ বৃহস্পতিবার সকাল ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঝড় সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর শুরু হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগ, ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা, ও ভারতের ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে রাত ৮টার পর থেকে রাত ১২টার মধ্যে কক্সবাজার জেলার ওপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

কালবৈশাখী ঝড় থেকে প্রচণ্ড শক্তিশালি বজ্রপাত ও ব্যাপক শিলাবৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। বিভাগ ভিত্তিক যে সকল জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে তা নিম্নরূপ :


সিলেট বিভাগ : এ বিভাগের সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে।

চট্টগ্রাম বিভাগ : সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। সকাল ৮টার পর থেকে রাত ১২টার মধ্যে দিনের একাধিকবার।


ঢাকা বিভাগ : উত্তর-পূর্ব ও দক্ষিণ দিকের সকল জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৮টার পর থেকে দুপুর ৩টার মধ্যে।

ময়মনসিংহ বিভাগ : নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৮টার পর থেকে দুপুর ৩টার মধ্যে।

বরিশাল বিভাগ : কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা ৬০ থেকে ৭০ ভাগ সকাল ১১টার পর থেকে বিকেল ৫টার মধ্যে।

খুলনা বিভাগ : দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা ৩০ থেকে ৫০ ভাগ।

রাজশাহী বিভাগ : দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা ২০ থেকে ৩০ ভাগ।

রংপুর বিভাগ : দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা ২০ থেকে ৩০ ভাগ।

ভারতের আসাম রাজ্য : করিমগঞ্জ জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে।

ভারতের ত্রিপুরা রাজ্য : সকল জেলার উপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ১০টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।

সূত্র : আবহাওয়া





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy