প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ই অধিনায়ক হিসেবে তার প্রথম লক্ষ্য। পাশাপাশি টি-টোয়েন্টি

2024-05-02T20:46:40+00:00
2024-05-02T21:03:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৮:৪৬ পিএম  আপডেট: ০২.০৫.২০২৪ ৯:০৩ পিএম  (ভিজিট : ২১৪)
X

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ই অধিনায়ক হিসেবে তার প্রথম লক্ষ্য। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথাও মাথায় আছে টাইগার দলপতির।

এদিকে দলে প্রধান দুজন নির্ভরযোগ্য ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান নেই। দুজনই চট্টগ্রাম পর্বে খেলবেন না। তাদের ছাড়াই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে শান্তর দল। কেমন হবে বাংলাদেশ একাদশ?

সিরিজ নিয়ে ভক্ত ও সমর্থকদের যত উৎসাহ কমই থাকুক না কেন, একাদশ নিয়ে আগ্রহ আছে সবার। কারণ একটাই, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টিম বাংলাদেশের গঠনশৈলিটা কেমন হয়, তা দেখার ও জানার আগ্রহ সবার। সাকিব ও মোস্তাফিজ যেহেতু নেই, তাই তাদের ছাড়া দল সাজানোর চেষ্টায় টিম ম্যানেজমেন্ট। আবহাওয়ার কারণে উইকেট শক্ত থাকার সম্ভাবনাই বেশি। বাউন্স নিয়েও তেমন কোন সংশয় নেই খোদ টাইগার অধিনায়কের।

যতদূর জানা গেছে, বাংলাদেশ একাদশের গঠনশৈলি মোটামুটি চূড়ান্ত। ৩ জন পেসার আর ২ জন স্পিনার দিয়েই দল সাজানোর কথা ভাবা হচ্ছে।
যেহেতু মোস্তাফিজ নেই, তাই তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম আর মোহাম্মদ সাইফউদ্দিনকে দিয়ে পেস বোলিং ডিপার্টমেন্ট সাজানোর চিন্তা মোটামুটি চূড়ান্ত। এর বাইরে স্পিনার কোটায় লেগস্পিনার রিশাদের অন্তর্ভুক্তিও নিশ্চিত বলে জানা গেছে। আর অফস্পিনার কাম লেট অর্ডার শেখ মেহেদিতো থাকবেনই।

এই ৫ বোলারের সঙ্গে ব্যাটার কোটায় লিটন দাস, বাঁহাতি তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিককে দিয়ে ব্যাটিং লাইন আপ সাজানোর চিন্তাও নাকি চূড়ান্ত।

সম্ভাব্য একাদশ 
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক , রিশাদ হোসেন, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy