মে মাসে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি মে মাসে তিন থেকে পাঁচটি শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা আছে। সেই সঙ্গে এক থেকে দুটি দাবদাহ

2024-05-03T12:50:57+00:00
2024-05-03T12:50:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মে মাসে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ১২:৫০ পিএম   (ভিজিট : ২০৪)
X

চলতি মে মাসে তিন থেকে পাঁচটি শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা আছে। সেই সঙ্গে এক থেকে দুটি দাবদাহ ও এক থেকে দুটি তীব্র দাবদাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে আবহাওয়া অধিদফতরে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এপ্রিল মাসের দাবদাহ এখনো বলবৎ আছে। গতকাল সারাদেশে বৃষ্টিপাত না হওয়ায় দাবদাহ উল্লেখযোগ্য হারে কমেনি। গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ মাসে অতি তীব্র তাপমাত্রা হওয়ার আশঙ্কা কম।

খন্দকার হাফিজুর রহমান বলেন, আগামী ৬ তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। তখন দাবদাহ সহনীয় অবস্থায় আসবে। আর বৃষ্টি না হওয়ায় রাজশাহী, যশোর, খুলনাসহ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে আগামী ২-৩ দিন দাবদাহ থাকতে পারে।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এ বছর এপ্রিলে ৮১ শতাংশ বৃষ্টি কম হয়েছে। রংপুর, রাজশাহীতে একদমই বৃষ্টি হয়নি। সিলেটে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। ঢাকায় ১০ দিন হওয়ার কথা থাকলেও ৫ দিন হয়েছে। যার ফলে এ সময়ে এতো গরম অনুভূত হয়েছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy