গরমে বস্তিবাসীকে স্বস্তি দিতে হিট অফিসারের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমাদের ১১টি বস্তি আছে, চিফ হিট অফিসার আমাকে

2024-05-03T16:52:22+00:00
2024-05-03T17:06:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গরমে বস্তিবাসীকে স্বস্তি দিতে হিট অফিসারের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৪:৫২ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৪ ৫:০৬ পিএম  (ভিজিট : ১৯৯)
X

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমাদের ১১টি বস্তি আছে, চিফ হিট অফিসার আমাকে গতকাল বলেছেন— এ মুহূর্তে বস্তিবাসীর আরাম দেওয়া দরকার। বস্তিবাসী কিন্তু খেটে খাওয়া মানুষ। তারা যদি দিনে-রাতে বিশ্রাম না নিতে পারে, তা হলে কর্মক্ষমতা অনেক হারিয়ে ফেলবে এবং তাদের উপার্জনে বিঘ্ন ঘটবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আতিক বলেন, গরমে বস্তিবাসীকে স্বস্তি দিতে ৯টি কুলিং জোন করা হবে। সমাজ উন্নয়ন বিভাগকে বলেছি— ৯টি জায়গায় বস্তিবাসীর জন্য কুলিং জোন করে দিতে। কুলিং জোনে শেড থাকবে, ফ্যান থাকবে। এখানে যেন মিস্টের বন্দোবস্ত করতে পারি। সেই ডিজাইন রেডি করছি আমরা।
বস্তিবাসীরা কিন্তু খেটে খাওয়া মানুষ। তারা যদি দিনে-রাতে বিশ্রাম না নিতে পারে তাহলে কর্মক্ষমতা অনেক হারিয়ে ফেলবে এবং তাদের উপার্জনে বিঘ্ন ঘটবে। আমার সমাজ উন্নয়ন বিভাগকে ৯টি জায়গায় বস্তিবাসীদের জন্য কুলিং জোন করে দিতে বলেছি। যেখানে শেড থাকবে, ফ্যান থাকবে।

এখানে যদি আমরা মিস্টের বন্দোবস্ত করতে পারি, সেটিও আমরা যেন করে ফেলতে পারি। সেই ডিজাইন রেডি করছি।’

তিনি আরো বলেন, ‘দিনদিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন যাদের জীবিকার জন্য বাইরে বেরোতে হয়, তাদের কষ্ট বেড়ে যায়।সীমিত আয়ের মানুষ যারা রয়েছে বিশেষ করে রিকশাচালক, তাদের কষ্ট আরো বেশি হয়। তারা যাতে অন্তত ছাতার ছায়ায় থাকতে পারে এ জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে ছাতা প্রদান করা হচ্ছে। সিটি করপোরেশনে যতগুলো নিবন্ধিত রিকশা রয়েছে, সবার কাছে ধাপে ধাপে এই ছাতা পৌঁছে দেওয়া হবে।’

পানি পানের যে বোতল বিতরণ করা হচ্ছে সেটি আধা লিটারের জানিয়ে মেয়র বলেন, ‘এর ফলে এটি সহজে বহনযোগ্য এবং প্রয়োজন মতো স্যালাইন গুলে খেতে পারবে। আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন জায়গায় মিস্ট ছড়াচ্ছি।
এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের তিনটি করে রিকশা-ভ্যান দেওয়া হয়েছে; বিশুদ্ধ পানি সরবরাহ করছি। আমাদের ১০টি ব্রাউজার আছে, এই ব্রাউজার দিয়ে বিভিন্ন জায়গায় আমরা পানি ছিটাচ্ছি। এ ছাড়া নগরীর পার্কগুলোতে আর্টিফিশিয়াল মিস্ট তৈরির পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১টি পার্কে মিস্টার দিয়ে একটি কর্নার করে দিচ্ছি, যাতে সবাই এসে বিশ্রাম নিতে পারে।’

এ সময় বিত্তবানদের বাসার সামনে কল স্থাপনের আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘কল লাগিয়ে দিলে সবাই কিন্তু পানি খেতে পারে। দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির নেতারা যদি ড্রিংকিং ওয়াটার সরবরাহ করার ব্যবস্থা করে, সেটিও অনেক কাজে লাগবে।’






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy