বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। বাংলা ও বাঙালীদের জন্য এক গৌরবময় দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত

2024-05-08T10:32:24+00:00
2024-05-08T10:32:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ১০:৩২ এএম   (ভিজিট : ১৯৮)
X

আজ ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। বাংলা ও বাঙালীদের জন্য এক গৌরবময় দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে উদযাপিত হচ্ছে তার ১৬৩-তম জন্মজয়ন্তী উৎসব। এবার কুষ্টিয়ার দু’টি উপজেলা নির্বাচন ও রবীন্দ্রনাথ ঠাকুরে জন্ম বার্ষিকী একই দিনে হওয়ায় জন সমাগম একটু বিঘ্নিত হতে পারে। যদিও ভোটের দিকে সাধারণ জনগণের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। তার পরেও ভোট বলে কথা।

পড়ন্ত বৈশাখের বর্ণিল এই উৎসবকে বরণ করে নিতে কুঠিবাড়িতে বাঁশ, কাঠ ও ত্রিপল দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। অন্যদিকে রং তুলির শেষ আঁচড়ে কুঠিবাড়িকে ঝকঝকে তকতকে করেছে  শিল্পীরা।

জন্মজয়ন্তী উপলক্ষে বসবে দুইদিন ব্যাপী গ্রামীণ মেলা। রংবে রঙের বাহারি পণ্য দিয়ে দোকান সাজিয়েছে দোকানিরা। আয়োজনের কোথাও ত্রুটি রাখেনি।

জন্মজয়ন্তী উদ্‌যাপনের সকল কর্মকাণ্ড তদারকি করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসন। নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বছর ১৬৩তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশ ও দেশের বাইরে থেকে আসা ৫৯ টি রবীন্দ্র সংগীতের দল।উল্লেখ্য, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এই অঞ্চলে জমিদারি পান। কবিগুরু ১৯০১ সাল পর্যন্ত শিলাইদহে জমিদারি পরিচালনা করেন।

পদ্মা পাড়ের নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ কবি একে একে রচনা করেন সোনার তরী, চিত্রা, চৈতালীসহ বিখ্যাত সব কাব্য গ্রন্থ।

কুঠিবাড়ির এই কুঠিরে বসেই করেন গীতাঞ্জলি কাব্যের অনুবাদ। যে কাব্য দিয়েই ১৯১৩ সালে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন ভানুসিংহ ছদ্ম নামের রবীন্দ্রনাথ। অসংখ্য গান, কবিতা, চিঠি, চিত্রকর্ম ও সাহিত্য শিলাইদহকে করেছে রবীন্দ্রসাহিত্যের অবিচ্ছেদ্য।

এবছর কুঠি-বাড়ি চত্বরে স্থায়ীভাবে নির্মিত মঞ্চে কবিগুরুর গান, কবিতাও শিল্প-সাহিত্যের আলোচনায় মুগ্ধতা ছড়াবেন সাহিত্য সমালোচক ও দেশবিদেশের বরেণ্য রবীন্দ্র শিল্পীবৃন্দ।

রবীন্দ্র সাহিত্য ও সুরের মূর্ছনায় সাহিত্য ও ব্যক্তি জীবনের অনুপ্রেরণা পাবেন এমন ধারণা ভক্ত অনুরাগীদের।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত হচ্ছে এবারের রবীন্দ্র জন্মজয়ন্তী। আয়োজনকে সফল করতে প্রত্যন্ত বিভাগও নিয়েছে প্রয়োজনীয় সব পদক্ষেপ।

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান হিসেবে কর্মরত আছেন আল-আমিন হুসাইন। তিনি জানান, বিশ্ব কবির ১৬৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসন কুষ্টিয়ার উদ্যোগে কুঠিবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। অনুষ্ঠানকে সামনে রেখে শিলাইদহ কুঠিবাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সকল কাজ সম্পন্ন করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল কাজ শেষ হবে বলে আশা করছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আকিবুল ইসলাম ইসলাম আকিব জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপনে আইনশৃঙ্খলার বাহিনীর তরফ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠান এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিথি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো।

কবি গুরুর জন্মজয়ন্তী উদ্‌যাপন বিষয়ে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, রবীন্দ্র স্মৃতি বিজড়িত শিলাইদহে বেসরকারিভাবে বিশ্বকবির ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। সকলের সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যেই  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদ্‌যাপন করতে পারবো।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy